হোম / অপরাধ
অপরাধ

কচাকাটায় ৪২৭ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২,পলাতক ১। ৩ জনের নামে মামলা দায়ের।

প্রকাশ: 13 September 2026, 07:30 PM পড়া হয়েছে: ২০ বার
Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও ৪০০ পিস ইয়াবার ঘটনায় জড়িত জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, ১২ সেপ্টেম্বর নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুর্গম চরাঞ্চলের সুযোগ নিয়ে এ সময় জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৩৫ মিনিটে গাবতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ জিয়া মিয়া (৩২) ও সাজ্জাদ হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!