কচাকাটা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের কচাকাটা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) কেদার ইউনিয়ন বিএনপি ও প্রস্তাবিত কচাকাটা উপজেলা সাংগঠনিক কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী, কেদার যুবদলের সভাপতি আব্দুস সালাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং বর্তমান দেশের প্রধান মন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম।
কুড়িগ্রাম
কচাকাটায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: 6 March 2026, 07:24 PM
পড়া হয়েছে: ১২২৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীর আসাদ মোড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।
1 hour আগে
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
5 hours আগে

Leave a Reply