হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি এবং এর ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সাবেক অফিস দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ফিরোজ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন আহমেদ, বেতিলা মিতরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিতব্য বিদ্যালয় ভবনের ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার টাকা।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা নতুন ভবন নির্মাণ উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!