নিউজ ডেস্কঃ
বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের জন্য সময়সূচিতে পরিবর্তন এনেছে টেকনিক্যাল কমিটি। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু হলেও, উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে ম্যাচের সময় সামান্য পিছিয়েছে।
বিপিএল ইভেন্ট টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী দিনে প্রথম ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
দিনের দ্বিতীয় ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটে দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে রাত ৯টা ৩৫ মিনিটে এবং শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।
টেকনিক্যাল কমিটি জানিয়েছে, এই সময়সূচির পরিবর্তন শুধুমাত্র উদ্বোধনী দিনের জন্য প্রযোজ্য। মূলত ছোট পরিসরে আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।
খেলাধুলা
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
প্রকাশ: 21 December 2025, 12:21 AM
পড়া হয়েছে: ৪৭৫৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
চিলমারীতে বিএনপির ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি
1 day আগে
চিলমারীতে তীররক্ষা প্রকল্পের পিচিং নিয়েই প্রশ্ন! বাঁধের ঢালে নির্মাণে নকশাগত ত্রুটি, নাকি দুর্নীতি? ধসে ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
1 day আগে

Leave a Reply