মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। এমনকি সরকারি গাড়ির পতাকা ঢাকা থাকায় তার আগমন আগে থেকে টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউ।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্র দুটির সার্বিক পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, শৃঙ্খলা এবং সামগ্রিক পরিবেশ যাচাই করেন। আকস্মিক এই সফরের ফলে কেন্দ্রগুলোর বাস্তব পরিস্থিতি সরাসরি মূল্যায়নের সুযোগ পান তিনি।
পরিদর্শনের এক পর্যায়ে জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট পরিদর্শকদের তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশ বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন।
অপরাধ
আকস্মিক পরিদর্শনে সিংগাইরের দুই এসএসসি কেন্দ্র, দায়িত্বে গাফিলতিতে পরিদর্শক অপসারণের নির্দেশ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮১৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
নাগেশ্বরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
4 days আগে
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
5 days আগে

Leave a Reply