আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার ১০ বছর বয়সী শিশু শারমিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় তার পরিবার চরম অসহায় অবস্থার মধ্যে রয়েছে।
শারমিন স্থানীয় রাধাবল্লভ কালীরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে এলাকার শাহ আলম ও আমেনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। তার বাবা শাহ আলম একজন ক্ষুদ্র কলার ব্যবসায়ী। সামান্য আয়ে সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শারমিনের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ঢাকার পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় থেরাপি প্রদান করা গেলে শারমিনকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এ জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।
ইতোমধ্যে মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সঞ্চয়, সহায়-সম্বল ও যা কিছু ছিল প্রায় সবই ব্যয় হয়ে গেছে। বর্তমানে অর্থ সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় শারমিনকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তার বাবা-মা।
এলাকার যুবক তুহিন আলম মুকুল জানান, “একটি পরিবার তাদের আদরের সন্তানকে চোখের সামনে ধীরে ধীরে নিভে যেতে দেখছে। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে শারমিনের চিকিৎসা সম্ভব হবে এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
তিনি আরও জানান, শারমিনের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন এবং সহযোগিতা কামনা করছেন।
অসহায় বাবা শাহ আলম প্রধান মন্ত্রী তারেক রহমান ও দেশ-বিদেশে অবস্থানরত সকল মানবিক ও দানশীল মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। এলাকাবাসীরও প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় শিশু শারমিন আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
এ বিষয়ে স্থানীয়রা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা কামনা করেছেন।
কুড়িগ্রাম
অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শারমিন, সাহায্যের আবেদন
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
1 week আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
1 week আগে

Leave a Reply