হোম / অপরাধ
অপরাধ

স্কুল ব্যাগে গাঁজা বহন, ফুলবাড়ীতে আটক তরুণ ও কিশোরী

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৬ বার

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক তরুণ ও এক কিশোরীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০২ নং শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার মোড় এলাকায় মোহনা স্টোরের সামনে ফুলবাড়ী-বড়বাড়ীগামী পাকা সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে এক তরুণ ও এক কিশোরীকে আটক করে তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতর লাল পলিথিনে মোড়ানো এবং সাদা ও নীল রঙের কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন বগুড়া জেলার গোকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে পায়েল মিয়া (২২) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু নাদিয়া খাতুন (১২), সে বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইড় গ্রামের সুজন প্রামানিকের মেয়ে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফুলবাড়ী থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!