হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

সতের বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র পঙ্গু করা হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রকাশ: 2 October 2026, 05:11 PM পড়া হয়েছে: ১০ বার

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

সতের বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র পঙ্গু করা হয়েছে। এখনো বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি আছে। অসামঞ্জ্যসতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি আইনশৃংখলা বাহিনীর আন্তরিকতার পাশপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়াও তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে। তিস্তা নিয়ে কারিগরি সমীক্ষা চলমান রয়েছে এবং আমরা আশা করছি নকশা হলেই আগামী অর্থবছরে এর কাজ শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!