হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৪৩ বার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে ।

পুলিশ সূত্রে জানা যায়, এস আই জাহেদুল ইসলাম সোনার এর নেতৃত্বে থানার একটি দল আন্ধারীরঝাড় বাজারের উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে অবস্থিত শাকিলের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—খামার আন্ধারীরঝাড় এলাকার আশরাফ আলীর পুত্র  মোঃ শাকিল,দেওয়ানের খামার এলাকার মোহাম্মদ আলীর পুত্র  আসিফ,নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের  আজমাতা এলাকার মৃত মজিবর রহমানের পুত্র

মোঃ রবিউল ইসলাম এবং একই এলাকার আব্দুল আলীমের পুত্র মোঃ  সোহাগ হোসেন। পুলিশ আরও জানায়, আটককৃতদের তল্লাশি করে প্রধান আসামি শাকিলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে , সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মুন্তাসির মামুন মুন জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!