হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন, শ্রমিক অধিকারের জোর দাবি

প্রকাশ: ১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১৩ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (ভূরুঙ্গামারী উপকমিটি) এবং ভূরুঙ্গামারী লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ভূরুঙ্গামারী উপকমিটির সভাপতি হাফেজ উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী নির্ধারণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, বাসস্থানের ব্যবস্থা, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা চালুর দাবি জানান।
আলোচনা সভায় প্রায় সহস্রাধিক শ্রমিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলায় পৃথকভাবে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ফার্নিচার শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!