ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, কুড়িগ্রাম। সংগঠনটির পক্ষ থেকে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী- নাগেশ্বরী-কচাকাটা)
আসনে প্রায় আড়াই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা হলরুমে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো চাল, মশুর ডাল, সয়াবিন তেল, চিনি ও লাচ্ছা সেমাই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়ের আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ। অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮৬৬০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সীমান্তে বিজিবি–সেনাবাহিনীর সমন্বিত মোতায়েন: বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় নতুন ভাবনার সময়
1 hour আগে
ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রামগামী বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা বাস পোড়ানোর ঘটনায় মামলা।
5 hours আগে

Leave a Reply