হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

প্রস্তাবিত দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৫৩ বার
প্রস্তাবিত দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে পরিকল্পনা উপদেষ্টা
প্রস্তাবিত দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে পরিকল্পনা উপদেষ্টা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর। সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টায় উপজেলার দারারহাট এলাকায় তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর ও দলিল সম্পাদন করা হয়।
প্রস্তাবিত এ অর্থনৈতিক অঞ্চলটি দেবীগঞ্জ সদর, দেবীডুবা ও সোনাহার ইউনিয়নের মোট ৬০২ দশমিক ৪২ একর জমির ওপর গড়ে তোলার পরিকল্পনা ছিল। এর মধ্যে ২১৭ একর খাস জমি এবং বাকি অংশ অধিগ্রহণের কথা ছিল। তবে পরবর্তীতে প্রকল্পের আয়তন কমিয়ে ২৫০ দশমিক ৮৫ একরে নির্ধারণ করা হয়, যার মধ্যে ২৪০ একরে অর্থনৈতিক অঞ্চল এবং ১০ দশমিক ৮৫ একরে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে ভূমি দপ্তর বেজার অনুকূলে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বন্দোবস্ত দিয়েছে। অবশিষ্ট ১৯ দশমিক ৩০ একর ব্যক্তি মালিকানাধীন জমি এবং ৪৫ দশমিক ৬১ একর ভূমিহীনদের নিকট বন্দোবস্তকৃত জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।
তবে চুক্তি স্বাক্ষরের তিন বছর পার হলেও প্রকল্পটির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন স্থানটি পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রকল্পটি এগিয়ে নিতে ডিও লেটার প্রদান করেন এবং বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পনা উপদেষ্টার এ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!