স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নাগেশ্বরী থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামের কথিত মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে মাদকদ্রব্য রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটিতে কাউকে পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply