ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীভাঙন রোধ ও উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ এবং কংক্রিট ব্লক স্থাপনের কাজ পরিচালনা করছে। তবে অবৈধ ড্রেজারের কারণে নবনির্মিত প্রকল্প হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয়রা জানান, নদীপাড়ের দরিদ্র মানুষ দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করলেও প্রভাবশালী মহলের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না।
অবশেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভূরুঙ্গামারী থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন। অভিযান চলাকালে দুধকুমার নদ থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অপরাধ
দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ
প্রকাশ: 12 May 2026, 04:57 PM
পড়া হয়েছে: ৬৩২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 week আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
3 weeks আগে

Leave a Reply