হোম / অপরাধ
অপরাধ

ঘুৃমন্ত স্বামীর গলা কাটার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৩ বার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীর গলা কাটার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ। স্বমাী হৃদয় (২৬) ওই এলাকার গাউছিয়া মসজিদের এরশাদ হুজুরের ছেলে। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারালো প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলা কাটার চেষ্টা করে স্ত্রী উম্মে জান্নাত সাথী। এসময় হৃদয় ঘুমন্ত অবস্থায় ছিলো। পরে চিৎকার শোনে ছুটে এসে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার পর অভিযুক্ত স্ত্রী সাথীকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!