হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযানের ৫ শত ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল উধাওয়ের অভিযোগ 

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১৮২৬ বার
কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযানের ৫ শত ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল উধাওয়ের অভিযোগ 
কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযানের ৫ শত ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল উধাওয়ের অভিযোগ 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম থেকে:

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।

রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় জেলা খাদ্য গুদামে দিনভর অভিযান চালিয়ে খাদ্য গুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি পাওয়ার অভিযোগ পায় দুদক কর্মকর্তারা। এছাড়াও দুদকের এ টিম সন্ধ্যা সাড়ে ৬ টায় কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে অভিযান শুরু করে। এখানে চারটি গোডাউন তল্লাশি করে দেখছে দুদকের এ টিম। এ টিমের ধারণা এ গোডাউনেও খাদ্য শস্য ঘাটতি রয়েছে। 

দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচারনা করে।

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তরে দিতে পারেননি। আমরা 

 পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেবো। খাদ্য ঘাটতির পাশাপাশি গুদামে খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি।

তবে এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!