কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের নিয়ে হ্যালোর ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শনিবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজ লেখালেখি শিশু-কিশোরদের মনোজগতকে আলোকিত ও সম্প্রসারিত করবে। এর মাধ্যমে নিজেদের জানাশোনার পরিধি বাড়বে। নিজেদের অধিকারসহ অন্যান্যদের অধিকার সম্পর্কেও তারা সচেতন হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষক হাসান বিপুল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন।
কর্মশালায় কুড়িগ্রাম শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাছাই করা ১০ জন কিশোর- কিশোরী অংশ নেয়।#
কুড়িগ্রাম
কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২৫৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
23 minutes আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
32 minutes আগে

Leave a Reply