কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার অপরাধ পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply