হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪০৪৫ বার
কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর
কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম শহরের জজ কোর্ট মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি জজ কোর্টে একজন আইনজীবীর সহকারি হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে প্রতিদিনের ন্যায় কর্মক্ষেত্রে আসার সময় জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পরে গিয়ে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর
কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!