নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের নির্দেশনায় একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই কামরুল ইসলাম, এসআই ইব্রাহিম শেখ, এসআই হায়াতুর রহমান ও এএসআই ইনসান। তারা সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামে নাহিদ দর্জির বাড়িতে অভিযান চালান।
এ সময় নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। পরে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯টি প্যাকেট এবং ১ কেজি ওজনের ২টি প্যাকেটসহ মোট ১১টি প্যাকেটে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটককৃত মিতু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অপরাধ
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ মিতু আটক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৯৭৬৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
নাগেশ্বরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
3 days আগে
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
3 days আগে

Leave a Reply