হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি আব্দুল আউয়াল ও সম্পাদক নওসাদ আলী

প্রকাশ: 25 October 2026, 04:26 PM পড়া হয়েছে: ২০ বার

রফিকুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ আব্দুল আউয়ালকে পুনরায় সভাপতি এবং আলহাজ নওসাদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২০২৬–২০২৯ মেয়াদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন শেষে সমিতির সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কচাকাটা বাজারে ‘ব্যবসায়ে ঐক্য, সমৃদ্ধিতে এগিয়ে যাই’ স্লোগানকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. খ. ম. ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমির মাওলানা এনামুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা হাফেজ নুরুল ইসলাম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম,কেদার যুব দলের সভাপতি আব্দুস ছালাম এবং সমিতির সদস্য মো. আলী আজাদ, আল মামুন, আমিনুর ইসলাম ও সাইদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে সমিতির উপদেষ্টা ও গোলেরহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা আবু হানিফের সার্বিক নির্দেশনায় আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ আব্দুল আউয়াল সভাপতি, আলহাজ নওসাদ আলী সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল মোনায়েম সহসভাপতি, মো. আলী আজাদ সহসাধারণ সম্পাদক এবং আমিনুর ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

সমিতি সূত্রে জানা যায়, আংশিক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনের শেষ পর্বে বণিক সমিতির সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেদার যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!