হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শেরপুরে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫১ বার
Oplus_16908288

স্টাফ রিপোর্টার, শেরপুর:

শেরপুরে যমুনা টেলিভিশন-এর এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং ‘তথ্যধারা’-র সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম এটম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণমাধ্যমে যমুনা টেলিভিশন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!