জাহিদ হাসান,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় ভাটি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্ব সফলভাবে সম্পন্নকারী কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ (Achievement Certificate) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক রাম জীবন এবং স্থানীয় ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ কর্মসূচি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রথম পর্ব সফলভাবে সম্পন্নকারী ‘স্বপ্নসারথি’ কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

Leave a Reply