হোম / অপরাধ
অপরাধ

নাগেশ্বরীতে ইয়াবা বিক্রির অভিযোগে চারজন গ্রেপ্তার, গাঁজা জব্দ

প্রকাশ: 10 September 2026, 04:12 PM পড়া হয়েছে: ২৪ বার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দুলাল মিয়া (২৯), বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা বিক্রির অভিযোগে ওই এলাকায় অভিযান চালানোর সময় চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে একই রাতে পুলিশের পৃথক অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুলসংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান  মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!