হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবানে যৌথবাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


বান্দরবান প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বান্দরবানে যৌথবাহিনী মোতায়েনকে কেন্দ্র করে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর বান্দরবান জোনের আয়োজনে জোন প্রাঙ্গণে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ যৌথবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও নির্দেশনা দেন, দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না এবং ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করতে হবে।
ব্রিফিং শেষে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা পুনরায় জোন প্রাঙ্গণে সমবেত হন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!