মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল সে।
নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
পরিবারের সদস্যরা জানান, শনিবার নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। তবে মা টাকা দিতে না পারায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ
জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশমায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল সিহাব
প্রকাশ: 9 August 2026, 06:10 PM
পড়া হয়েছে: ৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply