হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কালীগঞ্জে পৌর নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত

প্রকাশ: 13 July 2026, 11:22 PM পড়া হয়েছে: ৩৭৭ বার


নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালীগঞ্জে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পৌর নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মো. আলম খান।
কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমির আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন ও মো. রুহুল আমিন, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য মো. মকবুল হোসেন এবং কাউছার মাহমুদ লাল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনরা।
পরামর্শকরণ সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রণীত নগর মহাপরিকল্পনা ভবিষ্যতে কালীগঞ্জ পৌরসভার পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!