চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
আনোয়ারুল ইসলাম জুয়েল,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী […]
