ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকা-ন্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থ সহায়তার চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। […]
