বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার আফতাব হোসেন
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা বিএনপির কাউন্সিল সদস্য ও গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব হোসেন। রোববার (১ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ অফিসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের লক্ষ্যে সহযোগী সদস্য ফরম পূরণ করেন। […]
