ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ব্লক তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, বর্ষার আগেই ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃঅদম্য বালু উত্তোলনকারী একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ডাম্পিংকৃত সিসি ব্লক তুলে অবৈধভাবে রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদের ডানতীর রক্ষা বাঁধ ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে পার্শ্ববর্তী এলাকার শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন।জানা গেছে, […]
