বুড়িমারীতে পাথরের ট্রাকে মর্টার শেল, শ্রমিকের বাড়িতে নেওয়ার পর সন্দেহ, এলাকায় চাঞ্চল্য
লালমনিরহাট প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আগত একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ বস্তু প্রাপ্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয় এবং তারা ঘটনাস্থলে ভিড় জমায়। প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি পাথরবাহী ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি […]
