অবৈধ বালু উত্তোলনের দায়ে খানসামায় আটক ৬ জনকে ৭ দিনের জেল
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), […]
