ধর্ম যার যার, রাষ্ট্র সবার—ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো” –ঠাকুরগাঁওয়ে পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলা হয়। যে যাই বলুক, আমি বলবো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও তিনি আশ্বাস দেন। […]
