ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হলেন
এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল কন্যাসন্তানের বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান ও মেহের আয়াত জেরিন দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়। ইমরান এই সুখবর নিজের ফেসবুক পোস্টে জানিয়ে লিখেছেন,“আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে, ইনশাআল্লাহ।” সাথে তিনি […]
