কচাকাটার মোল্লাহ পাড়ায় নৈশকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্রান্ড ফাইনালে গোলেরহাট লাল দলকে হারিয়ে মোল্লাহ পাড়া চ্যাম্পিয়ন
মোঃ রফিকুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোল্লাহ যুব সমাজ আয়োজিত নৈশকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গোলেরহাট লাল দলকে ৩-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোল্লাহপাড়া ব্যাডমিন্টন দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। […]
