Top Banner Ad

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এসময় প্রিশক্ষক হিসাবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,  সদর ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন ফ্যামিলি কার্ডে ভুল তথ্য সংযোজিত হলে অথবা কোন পরিবার বাদ পড়লে সরকারের কাংক্ষিত লক্ষ্য অর্জন বাধা গ্রস্ত হবে। কাজেই তারা সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য প্রথম ব্যাচে মোট ৩৫ জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশ গ্রহণ করছে। ২দিন প্রশিক্ষণের পর আগামী বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

error: Content is protected !!