জমির মালিকানা বিরোধে ৭ বছরেও শেষ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী-স্থানীয়রা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি। জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিমালিকানাধীন দাবিদারদের মধ্যে বিরোধের কারণে আটকে আছে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে […]
