চিলমারীর জোড়গাছ ভট্টপাড়ায় মাদকবিরোধী সমাবেশ, পরে সন্দেহভাজন মাদক কারবারিদের এলাকায় সচেতনতামূলক অভিযান
মোঃ আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ ভট্টপাড়ায় মাদকাসক্তি ও মাদক ব্যবসা প্রতিরোধে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভট্টপাড়ার সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের কুফল, যুবসমাজের নৈতিক অবক্ষয় এবং সামাজিক অস্থিরতা রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) […]
