ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ইন্তেকাল
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বীরমুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৪ সালের ২৭শে জানুয়ারী জন্ম গ্রহন করেন। […]
