মানিকগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসনের সংবর্ধনা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। […]
