কচাকাটায় ৪২৭ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২,পলাতক ১। ৩ জনের নামে মামলা দায়ের।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও ৪০০ পিস ইয়াবার ঘটনায় জড়িত জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্যমতে, ১২ সেপ্টেম্বর নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। […]
