Top Banner Ad

কচাকাটায় পুলিশের অভিযানে ১৭০টি ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের কচাকাটায়  ১৭০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা  হলেন কেদার ইউনিয়নের চর টেপারকুটি গ্রামের নূর ইসলামের ছেলে মো. শাহজালাল বাবু (২৯) এবং  কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের লোকমান আলীর ছেলে মো. জোবায়ের আহমেদ মিঠু (২১)। কচাকাটা থানা পুলিশ সূত্রে জানাগেছে  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে কলেজমোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি চায়ের দোকানের ভেতর থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। কচাকাটা থানা পুলিশের এই অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমারের সার্বিক নির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পন কুমার দাস জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!