নাগেশ্বরীর কচাকাটায় ৩০ কেজির দামে ২৮ কেজি চাল, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ। তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
কচাকাটা প্রতিনিধি দেশের হতদরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ। কিন্তু এ কর্মসূচির চাল বিতরণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকার কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ২৪,২৫,২৬,২৭,২৮ কেজি চাল দেওয়া, নিম্নমানের ও পচা চাল বিতরণ, সুবিধাভোগীদের নির্ধারিত কেন্দ্রের পরিবর্তে দূরবর্তী […]
