ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১ হাজার ২৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ৮টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি […]
