Top Banner Ad

দক্ষিণ রামখানায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক গ্রেফতার

‎মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদ দাতা।  ‎দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোতালেবের বিরুদ্ধে  স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। ‎স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে  ‎ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য জামাতের রামখানা ইউনিয়নের বহিষ্কৃত নেতা মোশাররফ কাজী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম  প্রভাব বিস্তারের জোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। অনেকে দাবি করছেন ধর্ষণকারী শিক্ষক আব্দুল  মোতালেব যদি  ১ নম্বর আসামি করা হয়, তাহলে তদন্তে মোশাররফ কাজী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়া বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি করে আইনের আওতায় আনা হোক। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান এর সাথে কথা হলে তিনি বলেন  এলাকাবাসী অভিযুক্তকে আটক করে  পুলিশকে খবর দিলে অভিযুক্ত মোতালেবকে ঘটনা স্থল থেকে নিয়ে আসা হয়েছে ছাত্রীর পিতা আলম বাদী হয়ে নাগেশ্বরী থানার একটি মামলা দায়ের  করে যার  নাম্বার ২/১ তারিখ ১ সেপ্টেম্বর২০২৬ এ  বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।  ‎

error: Content is protected !!