ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব নারীর হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply