হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভূরুঙ্গামারীতে ফুটবল খেলা দেখতে গিয়ে শাহ ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশ: 9 October 2026, 11:48 PM পড়া হয়েছে: ২২ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুটবল খেলা দেখতে গিয়ে শাহ ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—মো. আশিকুর রহমান আশিক (১৩) ও মো. রবিউল ইসলাম (১৬)। তারা ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজপাড়ায় অবস্থিত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শাহ ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত।

আশিকুর রহমান নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার এলাকার মো. গোলাপ উদ্দিন ব্যাপারীর ছেলে। অন্যদিকে রবিউল ইসলাম একই উপজেলার কচাকাটা থানার শোভারকুটি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুর রউফ ও হাফেজ কলিম উদ্দিন জানান, প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের এক ঘণ্টা বাইরে ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়। ৯ অক্টোবর শুক্রবার অন্য শিক্ষার্থীদের সঙ্গে আশিকুর ও রবিউলও ফুটবল খেলা দেখতে যায়। পরে অন্যরা মাদ্রাসায় ফিরে এলেও তারা ফেরেনি।

শিক্ষকেরা আরও জানান, বিভিন্ন স্থানে ও মাদ্রাসায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি দুই শিক্ষার্থীর অভিভাবকদের জানানো হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেলে ০১৭১৮৫৪৩৮১২ অথবা ০১৭৪৩৪৬৯৪৩১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।

কেউ তাদের সন্ধান পেলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তবে অভিভাকরা জানান

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!