হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি লিটন গ্রেপ্তার

প্রকাশ: 4 October 2026, 02:03 AM পড়া হয়েছে: ৩ বার
Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে একই এলাকা থেকে মামলার ভুক্তভোগী যুবতীকে উদ্ধার এবং এজাহারভুক্ত আসামি মো. মোখলেছুর রহমান মিঠুকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ থেকে কয়েকজন যুবতীকে ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় আনা হয়। অভিযোগ, সেখানে ভুক্তভোগী যুবতীকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে নাইনুল ইসলাম, লিটন মিয়া, মোখলেছুর রহমান মিঠু, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর ৫ হাজার ৬০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

পরে বাড়ি ফেরার টাকা না থাকায় ১ অক্টোবর ভুক্তভোগী নলেয়া রশিদ মোড় এলাকায় গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।অভিযোগ রয়েছে ভুক্তভোগী ঐ যুবতী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার পেট্রোল পাম্পের নিকটে একটি বাড়ী ভাড়া নিয়ে মাদক ও পতিতাবৃত্তি ব্যবসা করায় এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঐ মহিলাকে তার দেয়া ঠিকানা টাঙ্গাইলে পাঠিয়ে দিলেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আবারও অনৈতিক ব্যবসায় জড়িত হয়েছে বলে এলাকাবাসী জানায়।পরে ঐ যুবতী গত ২ অক্টোবর বাদী হয়ে মোবাইল নগদ টাকা ছিনতাই এবং গণধর্ষণ করায় পাঁচজনসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে । ভূরুঙ্গামারী থানা পুলিশ এ পর্যন্ত মামলার দুই আসামি মোখলেছুর রহমান মিঠু ও লিটন মিয়াকে গ্রেপ্তার করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন লিটন মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!