মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলায় উপজেলা চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে সকলের দোয়া,আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন তারুণ্যের প্রতীক মাহবুব আলম। তিনি উপজেলার আইহাই গ্রামের বাসিন্দা।
তরুণ এই প্রার্থীর সাথে একান্ত সাক্ষাৎকার কালে তিনি বলেন ” আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলায় যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে সাপাহার উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার আপ্রাণ চেষ্টা করবো। ন্যায়,নিষ্ঠা ও সততার সাথে জনগণের হয়ে কাজ কাজ করবো।
উপজেলার প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। এছাড়াও সব প্রশাসনিক ভবন দালাল মুক্ত করবো। উপজেলার প্রত্যেকটা নাগরিক যেকোনো সময় যেকোন বিপদে-আপদে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে। কাওকে ছোট বা বড়ো চোখে দেখবো না। প্রত্যেকটা নাগরিকের আমার কাছে সমান অধিকার পাবে। এলাকার যেসব উন্নয়নমূলক কাজ রয়েছে কিংবা কিছু কাজ বাঁকি পড়ে আছে এসব কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবো। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ তহবিল গঠন করবো যাতে করে সকলে সাবলীলভাবে চলতে পারে। উপজেলার ছয়টি ইউনিয়নের ৬ জন পুরুষ ও ৬ জন নারী কে নিয়ে নিজস্ব মনিটরিং বোর্ড গঠন করবো।
তরুণদের নিয়ে ভাবনা কি? এমন প্রশ্নের উত্তরে মাহবুব আলম বলেন ” আমি একজন তরুণ সুতরাং তরুণদের প্রতি আমার বিশেষ নজর থাকবে। বিশেষ করে বর্তমানে তরুণ ছেলেরা এমনি মেয়েরা পর্যন্ত মাদকাসক্ত হয়ে পড়ছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের খেলা ধুলার ব্যবস্থা উন্নত করবো যাতে করে তরুণরা মাদকের প্রতি ঝুঁকে না পড়ে। এছাড়াও যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবো। যারা শিক্ষিত হয়ে বেকারত্বের গ্লানি বয়ে বেড়াচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো। “
স্থানীয়দের সাথে কথা হলে তিনারা জানান, মাহবুব আলম একজন সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি। তাকে যদি জনগণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান তাহলে ব্যাপক উন্নয়ন হবে বলেও জানান তারা।

Leave a Reply